মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ :

প্রথমবারের মতো অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ 

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

খেলাধুলা ডেস্ক: অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ। হারের পরও সেরা তিন গ্রুপ রানার্সআপের একজন হওয়ায় প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। অপর ম্যাচে চীনের কাছে লেবানন ৮-০ গোলে হেরে যাওয়ায় চূড়ান্ত পর্ব নিশ্চিত হয় বাংলাদেশের।

আগামী ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। স্বাগতিক হিসেবে আগেই জায়গা করে নিয়েছে থাইল্যান্ড। তাদের সঙ্গে বাছাই খেলে যোগ্যতা অর্জন করেছে অন্য ১১ দল।

এশিয়ান কাপে ভালো করলে মিলবে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের টিকিটও। থাইল্যান্ডে অনুষ্ঠেয় ১২ দলের এশিয়ান কাপে সেমিফাইনালে পৌঁছানো চারটি দল পাবে বিশ্বকাপে খেলার সুযোগ। একই বছরের সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ১২তম আসর। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews