1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি স্বাধীন: র‌্যাব

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

প্রদীপ দাস, হবিগঞ্জ: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হ*ত্যা*য় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফ*তার অন্যতম আসামি স্বাধীন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার (৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে গাজীপুর র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিন*তাইয়ের ভিডিও ধারণ করার কারণে তুহিনকে হ*ত্যা করা হয়।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হ*ত্যা*কা*ণ্ডে মোট ৭ জনকে গ্রেফ*তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের আদালতে তোলা হবে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে পুলিশ; তারা বাসন থানায় রয়েছেন।

এর আগে, শুক্রবার সাংবাদিক তুহিন হ*ত্যা*র ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। নি*হ*তের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মা*র*ধ*র করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধা*রা*লো অ*স্ত্র দিয়ে বাদশাকে আ*ঘা*ত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে হাম*লাকারীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে।

তখন তুহিন নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকার করেন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কু*পি*য়ে হ*ত্যা করে তারা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews