1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

হবিগঞ্জে সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর বেপরোয়া বাসের ধাক্কায়  মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্রের প্রাণ গেছে ।বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল ৭ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে করড়া এলাকায় আল আমিন হোটেলের সামনে এ ঘটনা ঘটেছে। মোফাজ্জল হোসেন উপজেলার করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে এবং মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজের ছাত্র।
মাধবপুর থানার এস আই সাইদুর রহমান জানান, করড়া গ্রামের মোফাজ্জল হোসেন সকালে বানের পানিতে নালায় মাছ ধরতে বাড়ি থেকে বের হয়েছিল। সকাল ৭ টার দিকে করড়া আল আমিন হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় সিলেট গামী বেপরোয়া একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোফাজ্জল গুরুতর আহত হন। তার স্বজনরা খবর পেয়ে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিযে গেলে দুপুর ১২ টার দিকে তিনি মারা যান। গাড়িটি শনাক্ত করতে পুলিশ চেষ্টা করছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্ল্যাহ জানান, নিহতের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে আছে।আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews