1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

যৌতুক ও দেহব্যবসার চাপ: স্বামীর বিরুদ্ধে সানাই মাহবুবের মামলা

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

প্রদীপ দাস, হবিগঞ্জ:

আলোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব তার স্বামী আবূ সালেহ মূসার বিরুদ্ধে যৌ*তুক এবং দে*হ*ব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগে মামলা করেছেন। বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২২ সালের ২৭ মে তাদের বিয়ে হয়। বিয়েতে সানাইয়ের পরিবার থেকে আসবাবপত্র ও ১৫ ভরি স্বর্ণ দেওয়া হয়। পরে ব্যবসার কথা বলে সানাই নিজের জমানো ১২ লাখ ও বাবার কাছ থেকে আনা ৭ লাখসহ মোট ১৯ লাখ টাকা স্বামীকে দেন। কিন্তু সেই অর্থ অপচয় করেন মূসা।

এরপর ২২ লাখ টাকা যৌ*তুক দাবি করে সানাইকে দে*হ*ব্যবসায় নামাতে চাপ দেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে সানাইয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যা*তন চালিয়ে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর তাকে বাসা থেকে বের করে দেন।

পরবর্তীতে সানাই পরিবারের মাধ্যমে ও আইনি প্রক্রিয়ায় সমঝোতার চেষ্টা করেন। কিন্তু মূসা বারবার যৌ*তুকের দাবিতে অনড় থাকেন এবং বলেন, টাকা না দিলে তিনি আর সংসার করবেন না।

এই অবস্থায় বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন সানাই মাহবুব। আদালত মামলাটি গ্রহণ করে আসামিকে হাজির হতে সমন জারি করেছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews