1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত  মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে চা শ্রমিক নেতা গ্রেপ্তার

হবিগঞ্জে “বিদ্যালয় নাট্য দল (BNAD)” এর ওরিয়েন্টেশন মিটিং অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

জেলা প্রতিনিধি: এসেড হবিগঞ্জ এবং আইন ও সালিশ কেন্দ্র-এর উদ্যোগে হবিগঞ্জ গার্লস হাই স্কুলে “বিদ্যালয় নাট্য দল (BNAD)” এর ওরিয়েন্টেশন মিটিং অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার ৩১ জুলাই হবিগঞ্জ গার্লস স্কুল প্রাঙ্গণের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ সাইফুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ সালাউদ্দিন।

ওরিয়েন্টেশন সভায় নাট্য দলের গঠন, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা শিক্ষার্থীদের মাঝে নাট্যচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং এর মাধ্যমে সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বিদ্যালয় নাট্য দলের ভূমিকা নিয়ে মত প্রকাশ করেন। এছাড়াও, নাটকের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার দিকেও গুরুত্বারোপ করা হয়।

এই উদ্যোগটি শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশে এবং একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews