বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

অবৈধভাবে অনুপ্রবেশ বিজিবির হাতে ১১ বাংলাদেশী আ-ট-ক

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

কালনেত্র ডেস্ক: বিয়ানীবাজার ৫২ বিজিবি ব্যাটালিয়ন এর আওতাধীন মৌলভীবাজার জেলার বড়লেখার নিউপাল্লাথল এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রেবেশকালে ১১ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল ৭টার দিকে অবৈধ অনুপ্রবেশকালে তাদের আটক করা হয়।

সীমান্ত এলাকায় দিকবেদিক ছোটাছুটির সময় পাল্লাতল পান পুঞ্জিকা এলাকা থেকে অনুপ্রবেশকারী ১০ বাংলাদেশীসহ অবৈধ অনুপ্রবেশকারী আরো একজনকে আটক করে বিজিবি পাল্লাতল বিওপির টহল দলের সদস্যরা।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সুনামগঞ্জ জেলার বেদে পল্লীর সদস্য এবং ০৬ মাস পূর্বে মৌলভীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। সম্প্রতি ভারতের অভ্যন্তরে অবৈধ নাগরিক উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় তারা বাংলাদেশে চলে আসার সিদ্ধান্ত নেন।। ঠলে শুক্রবার ভোর রাতে দালালদের মাধ্যমে টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।

আটককৃত ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের জন্য স্থানীয় জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews