1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

চুনারুঘাটে ৪টি ভারতীয় গরু সহ ২ জন কে আটক করেছে পুলিশ

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

চুনারুঘাট প্রতিনিধিঃ ৪টি ভারতীয় গরুসহ ২ জন কে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।

(২৬ জুলাই) শনিবার দুপুরে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আব্দুল বারী এর পুত্র মোঃ সালেক মিয়া (৪৫) ও মৃত আব্দুল মন্নাফ মিয়ার পুত্র রফিক মিয়া লস্কর কে হবিগঞ্জ কোর্টে প্রেরন করা হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার বালুমারা থেকে তাদেরকে আটক করে চুনারুঘাট থানার এসআই সজল দাস।

সম্প্রতি চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলে রেমা-কালেঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় অবৈধ গরু, কসমেটিক,কাপড় ও গাঁজার ছড়াছড়ি বাড়ছে। এর আগেও ওই সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ি আটক করেছে পুলিশ। সন্ধ্যা হলেই ওই এলাকার চোরাকারবারি চক্র বিভিন্ন দলবদ্ধ হয়ে লম্বা লম্বা রাম দা হাতে নিয়ে ঘুরছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুর আলম বলেন, চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তবে আটক ব্যাক্তিরা দাবি করেন, তারা গ্রাম থেকে কৃষকের গরু ক্রয় করে নিয়ে যাচ্ছিলেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews