1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন

মাধবপুরে দেড় যুগেও সম্পত্তির দখল পাননি বয়োবৃদ্ধ ৩ বোন

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ২০ বছর ধরে এক ভাই ও ভাতিজার বিরুদ্ধে বয়োবৃদ্ধ ও হতদরিদ্র ৩ বোনের মায়ের ওয়ারিশান সম্পত্তি দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বোনেরা বাদী হয়ে মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।উপজেলার নারায়ণপুর গ্রামে ঘটনাটি ঘটে।”

অভিযুক্ত ভাই মো: রুহুল আমিন তার ছেলে আল আমিন উপজেলার নোয়াপাড়া ইউপির নারায়ণপুর গ্রামের মৃত নুরুজ্জামানের পুত্র। মায়ের ওয়ারিশান সম্পত্তির অধিকার বঞ্চিত ৩ বোনেরা হলেন: শাহেদা বেগম,আয়েশা বেগম ও শাকেরা বেগম।”

অভিযোগ ও বাদী সূত্রে জানা যায়,ভাই ও ভাতিজা মিলে ওই ৩ বোনের অংশমূলে নামজারি হওয়া মাধবপুরের ইটাখোলা মৌজার ১০১২ বিএস খতিয়ানের ১২৯৪ দাগের ১৯ শতাংশ জমির দখল দিচ্ছে না।ওই জায়গা কাউকে বিক্রিও করতেও দিচ্ছে না।কেউ সেখানে গেলে হুমকি দিচ্ছে।”

ভুক্তভোগে শাহেদা বেগম জানান, ওরা আমাদের বাবার সম্পত্তি জালিয়াতি করে আত্মসাৎ করেছে। এখন অবশিষ্ট মাতৃহক ১৯ শতাংশ জায়গারও দখল দিচ্ছে না।আমরা অংশমূলে ওই জায়গা খারিজ করলেও সেটিতেও যেতে বাধা দিচ্ছে।”

আরেক ভুক্তভোগী বোন আয়েশা আক্তার জানান,তারা অতীতে আওয়ামী লীগ নেতাদের প্রভাব দেখিয়ে আমাদের বৈধ সম্পত্তি দখল করে রেখেছিল।এসবের হুতা আমার ভাই ও ভাতিজাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

অভিযুক্ত ভাতিজা আল আমিন জানান, তারা সকল পাওনা-দেওনা নিয়ে দিয়েছেন।তারা এসব ভূমি আমাদেকে রেজিস্ট্রি করে দিয়েছে। এখন জমির দাম বাড়ায় তারা ষড়যন্ত্র করছে।আমরাও এসব নিয়ে বসতে রাজি আছি।”

স্থানীয় মেম্বার মোহাম্মদ লালু মিয়া জানান, বোনরা তাদের ন্যায্য অধিকার প্রাপ্য। কিন্তু তাদের ভাই রুহুল আমিন ও তার ছেলে আল আমিন গায়ের জোরে তাদের অধিকার বঞ্চিত করছে।আমরা অনেকবার সালিশে বসলেও তারা সালিশ মানছে না।”

মাধবপুর থানার ওসি মোঃ সহিদ উল্ল্যা জানান, ভুক্তভোগী ৩ বোনের যে অভিযোগ দায়ের করেছে সেটি আমি আসার আগের।এরপরেও আমাদের পক্ষ হতে যতটুকু সহযোগিতা করার ততটুকু করবো।”

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews