1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

টানা ৫ ম্যাচে জোড়া গোল, মেসি জাদুতে মায়ামির জয়

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  1. ডেস্ক রিপোর্ট:

টানা ৪ ম্যাচে জোড়া গোল করে নতুন রেকর্ড গড়েছিলেন আগের ম্যাচেই। এবার লিওনেল মেসি ছাড়িয়ে গেলেন নিজেকেই। মেজর সকার লিগে নাশভিলের বিপক্ষে জোড়া গোল পেয়েছেন মেসি। মেসি ম্যাজিকেই নাশভিলকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

চেজ স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রি কিক পায় মায়ামি। ফ্রি কিক থেকে দারুণ বুদ্ধিদীপ্ত এক শটে ডিফেন্ডার ও কিপারকে বোকা বানিয়ে বল জালে জড়ান মেসি। মেসির এই গোলেই লিড নিয়ে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মায়ামিকে চমকে দিয়ে ম্যাচে সমতা ফেরান নাশভিল। ৪৯ মিনিটে সমতাসূচক গোল আসে হ্যানি মুখতারের পা থেকে।

লিড ফিরে পেতে অবশ্য খুব বেশি সময় নেয়নি মায়ামি। ৬৭ মিনিটে দলের ত্রাতা হিসেবে আবার আবির্ভূত হন সেই মেসিই। নাশভিল কিপারের ভুলে বল পেয়ে গোল করতে ভুল করেননি তিনি।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি। মেজর সকার লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ৫ ম্যাচে জোড়া গোল পেলেন মেসি।

নিজের ক্যারিয়ারে টানা ৬ ম্যাচে জোড়া গোলের রেকর্ড আছে মেসির। মেসি এই রেকর্ড গড়েছিলেন বার্সেলোনার হয়ে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট