1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

পরিচয় আবশ্যক

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

কালনেত্র ডেস্ক◾

পিবিআই তদন্তাধীন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার এক হত্যা মামলায় ভিকটিমের পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নাই। মামলার প্রকৃত রহস্য উদঘাটন করার লক্ষ্যে ভিকটিমের পরিচয় জানা প্রয়োজন।

গত ১৭/০৪/২০২৪ তারিখ রাত অনুমান ০৯:০০ ঘটিকার সময় মাধবপুর থানাধীন আন্দিউড়া—টু—বুল্লা গামী পাকা রাস্তার বামপাশে বিদ্যুৎ—এর খুটির পার্শ্বে অজ্ঞাতনামা এক মহিলার (আনুমানিক বয়স—৩২) মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে মাধবপুর থানা পুলিশ এবং পিবিআই, হবিগঞ্জ এর একটি ক্রাইমসিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাতনামা মহিলার গায়ে নেভী ব্লু—রংয়ের বোরকা ও মাথায় বাদামী রংয়ের ওড়না সহ গলায় গ্রামীণ চেকের একটি গামছা প্যাঁচানো অবস্থায় পায়। পিবিআই হবিগঞ্জ—এর ক্রাইমসিন টিম ভিকটিমের পরিচয় শনাক্ত করার চেষ্টা করেন। কিন্তু উক্ত ভিকটিমের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ভিকটিমের পরনে নেভী ব্লু—রংয়ের বোরকা ও মাথায় বাদামী রংয়ের ওড়না সহ গলায় গ্রামীণ চেকের একটি গামছা প্যাঁচানো ছিল। ভিকটিমের গায়ের রং শ্যাম বর্ণের , উচ্চতা অনুমান—৫’১’’ ।
ভিকটিমের পরিচয় শনাক্তের লক্ষ্যে সংবাদপত্রে প্রচারের সহযোগিতা কামনা করছি।

যোগাযোগঃ
১। তদন্তকারী কর্মকর্তাঃ এসআই (নিঃ) বাপ্পু লাল বহ্নি , পিবিআই, হবিগঞ্জ জেলা, মোবাইলঃ ০১৭৩৪—৭৪৪৯৮৯

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews