1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন

চুনারুঘাটে জায়গা সংক্রান্ত বিরোধে পিতা নিখোঁজ: জীবিত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫

চুনারুঘাট প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলোনিয়া গ্রামে পূর্ব শত্রুতা ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মন্নান চৌধুরী (৫০) নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর মেয়ে শাহিনা ইয়াছমিন চৌধুরী চুনারুঘাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। বুধবার (২৫ জুন) বিকেলে চুনারুঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারের সদস্যরা পিতার জীবিত উদ্ধারের দাবিতে মানবিক আবেদন জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজের মেয়ে শাহিনা ইয়াছমিন চৌধুরী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিনা জানান, গত ১৩ জুন রাত ৮টা ৩০ মিনিটের দিকে সুবেল চৌধুরী, শাকিল চৌধুরী, জিতু চৌধুরী, রাসেল চৌধুরী, রুবেল চৌধুরী, শাহিদ চৌধুরী, দুলাল চৌধুরী, ওস্তার চৌধুরী, সাজিব চৌধুরী ও রায়েদ চৌধুরী নামের প্রতিপক্ষের একদল লোক তাদের বাড়িতে ঢুকে তাঁর বাবাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা বাধা দিতে চাইলে তারা হুমকি ও ভয়ভীতি দেখায়। তিনি বলেন, “আমরা মামলা করেও এখন পর্যন্ত বাবার কোনো খোঁজ পাচ্ছি না। পুলিশ কোনো অগ্রগতি জানায়নি। এখন প্রতিপক্ষরা আমাদের হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে। বাবার জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।

শাহিনা আরও বলেন, “আমরা দেশের আইন ও প্রশাসনের প্রতি আস্থা রাখতে চাই। প্রশাসনের কাছে আমার অনুরোধ আমার বাবাকে দ্রুত উদ্ধার করুন এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মৃদুল বলেন, এঘটনায় দুজন গ্রেপ্তার ও এবিষয়ে তদন্ত চলছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews