1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

হরিপুরে সেনা-বিজিবির অভিযান, মিলেছে সাড়ে তিন কোটি টাকার পণ্য

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫

➖

কালনেত্র ডেস্ক

সিলেটের হরিপুরে সেনাবাহিনী ও বর্ডাগার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। পণ্যগুলো নিয়ে আসা হয়েছিল অভিনব কায়দায়।

মঙ্গলবার বিকালে ৪৮ ব্যাটালিয়নের সদর দপ্তরে অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক।

তিনি জানান, সোমবার রাতে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতীয় কসমেটিকসের একটি বড় চালান সিলেটে প্রবেশ করছে- এমন গোয়েন্দা তথ্য ছিল বিজিবির কাছে। চোরাকারবারীরা সীমান্তরক্ষীদের নজর এড়াতে অভিনব পন্থা অবলম্বন করে। তারা একটি ট্রাকে কসমেটিকস রেখে বালু দিয়ে ঢেকে দেয়।

পরে হরিপুর এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালানোর সময় বালু ভর্তি ট্রাক দেখে সেটি তল্লাশী করা হয়। বেরিয়ে আসে প্রায় তিন কোটি টাকার বিশাল কসমেটিকসের চালান। চালানটি জব্দ করা হয়েছে।
এছাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি, চিনি এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছও জব্দ করা হয়।

এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews