বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

যারা মাথা নত করে, তারা বাঁচে না ইতিহাসে; গাদ্দাফি কন্যা আয়েশা গাদ্দাফি

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫

কালনেত্র ডেস্ক◾

লিবিয়ার প্রয়াত নেতা কর্ণেল মুয়াম্মার গাদ্দাফির কন্যা আয়েশা গাদ্দাফি ইরানের জনগণের প্রতি এক আবেগময় আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ওহে ইরানের গর্বিত ও সংগ্রামী জনগণ! আমি এমন একজন নারী, যার দেশ ধ্বংস হয়েছে শত্রুর হাতে নয়, বরং পশ্চিমাদের মিষ্টি কথার ফাঁদে। তারা আমার বাবাকে বলেছিল, ‘পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করো, বিশ্ব তোমার জন্য খুলে যাবে।’

আমার বাবা বিশ্বাস করেছিলেন, কিন্তু ফলাফল ছিল বেদনাদায়ক—ন্যাটোর বোমায় লিবিয়া ছারখার হয়ে গেল। আমরা হারালাম স্বাধীনতা, সম্মান আর ঘরবাড়ি।

ইরানের ভাই ও বোনেরা!
তোমাদের দৃঢ়তা, নিষ্ঠা ও আত্মমর্যাদা এই উপমহাদেশে এক উজ্জ্বল দৃষ্টান্ত। যারা মাথা নত করে, তারা ইতিহাসে হারিয়ে যায়; আর যারা সংগ্রাম করে, তারা চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে।

আত্মসমর্পণ নয়, প্রতিরোধই জাতির গৌরব। পশ্চিমাদের প্রতিশ্রুতি যতই মধুর হোক না কেন, তারা শেষমেশ ধ্বংসই ডেকে আনে।

“ভালবাসা ও সংহতিতে- আয়েশা গাদ্দাফি“

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews