1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

সিলেটে বাড়লো আরও একজন করোনা রোগী—

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫

কালনেত্র ডেস্ক◾

সিলেটে আরও একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চার জনে। নতুন করে আরও একজন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, গেল ২৪ ঘন্টায় সিলেটে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি পুরুষ। তিনি সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হলে তিনি করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হন। পরে তাকে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. আনিসুর রহমান জানান, এখন পর্যন্ত সিলেটে চারজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ও একজন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। এর মধ্যে বয়স্ক এক পুরুষ রোগী শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বাকিদের ওয়ার্ড ও কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews