Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

চুনারুঘাটে চাঁদা দাবির অভিযোগে জুয়েল রানার বিরুদ্ধে মামলা

By কালনেত্র
জুন ১২, ২০২৫ 1 Min Read
০

➖

চুনারুঘাট প্রতিনিধি◾

চুনারুঘাটে চাঁদা দাবির অভিযোগে জুয়েল আকরাম রানা নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১১ জুন) চুনারুঘাট থানায় মামলাটি রুজু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার তদন্ত অফিসার বিমল কান্তি দেব। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে অভিযোগ পাওয়ায় মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামি হলেন, চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউপির কালিশিরি গ্রামের আলী হোসেন এর পুত্র জুয়েল আকরাম রানা। এছাড়াও সে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত
০৭: ০৬: ২০২৫ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় আমুরোড বাজার এলাকায় হঠাৎ করে কালিশিরি গ্রামের জুয়েল আকরাম রানার সাথে ঘনশ্যামপুর গ্রামের ফয়সল মাহমুদ এর স্বাক্ষাত। তখন সে ফয়সল আহমেদ এর বিরোদ্ধে নানা অভিযোগের কথা জানিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। অন্যতায় পত্রিকায় নিউজ করার ভয় দেখায়।

অভিযোগে আরও বলা হয়, টাকা না দিলে স্যোসাল মিডিয়ায় অপপ্রচারের হুমকি দেওয়া হয়।

রবিবার (১১ জুন) সন্ধ্যায় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করার পর চাঁদা দাবির ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

চুনারুঘাটে বেশ কিছুদিন ধরে জুয়েল আকরাম রানার বিরোদ্ধে নিউজ বাণিজ্য ও ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

দ.ক.সিআর.২৫

 

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

ইসলাম ধর্মে অনুসারী বাড়ছে, ১০ বছরে বেড়েছে ৩৫ কোটি

Next

সারাদেশে বৃষ্টির আভাস

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র