1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫

কালনেত্র ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের অরুণাচলের ইউপিয়ায় ২-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। আগামী পরশু ১৮ টুর্নামেন্টের ফাইনাল। স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের পর বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল নিজে একটি গোল করেছেন, আরেকটির যোগানদাতা তিনি। ৭৩ মিনিটে ফয়সালের কর্ণার থেকে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন আশিকুর রহমান। নেপালের ডিফেন্ডার ও গোলরক্ষক কোনো সুযোগ পাননি। ফয়সালের দারুণভাবে আশিকুরকে বল ফেলেছিলেন। আশিকুর চমৎকার দক্ষতায় ফিনিশিং করেন।

সাত মিনিট পর এবার নিজেই গোল করেন অধিনায়ক। বক্সের মধ্যে ফয়সালের উদ্দেশ্যে বল বাড়ান মানিক। তিনি দুর্দান্তভাবে ফিনিশিং করে লিড ২-০ করেন।

নেপাল ৮৬ মিনিটে এক গোল পরিশোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দেয়। সংঘবদ্ধ আক্রমণে নেপাল বাংলাদেশের রক্ষণ ভেদ করে। গোলরক্ষক মাহিন এগিয়ে আসলে তার পাশ দিয়ে নেপালী ফুটবলার বল জালে পাঠায়। রেফারি সাত মিনিট ইনজুরি সময় দেন। নেপাল ম্যাচে সমতা আনার চেষ্টা করে ব্যর্থ হয়। বাংলাদেশ বেশ সতর্কতার সাথে খেলা শেষ করে বিজয়ের উল্লাস করে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট