রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
রেমা কালেঙ্গার একমাত্র রাস্তা না হওয়ায় দূভোর্গ চরমে ইয়ুথ পলিসি ফোরামের দুই দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, এমপির হস্তক্ষেপ কামনা বাহুবলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আহম্মদাবাদে বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা  চুনারুঘাট শেকড় সামাজিক সংগঠনের ১১তম গৃহ মেরামতের জন্য অনুদান প্রদান জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন চুনারুঘাটে ভারতীয় শাড়ী ও ফটকাসহ ছাত্রলীগ নেতা হিরণ পুলিশের হাতে আটক শিক্ষক সংকটে ধুঁকছে মাধ্যমিক বিদ্যালয়

১৭ মে বৃহত এনজিও প্রতিষ্ঠান আশার উন্নয়ন যাত্রার ৪৭ বর্ষ পূর্ণ হতে যাচ্ছে

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫

জয়নাল লস্কর, চুনারুঘাট

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ ফর্বস ম্যাগাজিন ২০০৭ সালে আশাকে বিশ্বের শীর্ষ দক্ষ ও টেকসই ক্ষুদ্রঋণ সংস্থা হিসেবে স্বীকৃতি প্রদান করে। আশার কারিগরি সহায়তায় এশিয়া ও আফ্রিকা মহাদেশের ১৩টি দেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে দেশের প্রায় ৭০ লাখ মানুষ আশার ক্ষুদ্রঋণ, উদ্যোক্তা ঋণ, কৃষিঋণ ও পরামর্শ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্যানিটেশন, দুর্যোগ সহায়তা ইত্যাদি সেবা লাভ করছে। আশা প্রতিষ্ঠাতার কর্মজীবন নিবেদিত ছিল দারিদ্র্য নিরসন ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তিনি মানবতা ও সমাজকল্যাণের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন – যা দেশের গণ্ডি ছাপিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

প্রয়াত মোঃ সফিকুল হক চৌধুরী ১৯৭৮ সালে “আশা” এনজিও ও ২০০৬ সালে আশা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি “আশা” ইন্টারন্যাশনাল, “আশা” ম্যাটস (চুনারুঘাট, হবিগঞ্জ) ও হোপ ফর দ্য পুররেস্ট (এইচপি) এর প্রতিষ্ঠাতা ।

মোঃ সফিকুল হক চৌধুরী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের (২০০৬-০৭) কৃষি, যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৯ সালের ১ জানুয়ারি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করনে।

ক্ষুদ্রঋণের সবচেয়ে দক্ষ ও টেকসই মডেল উদ্ভাবন ও সফল প্রয়োগের জন্য তিনি দেশে ও বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews