Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

মাধবপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রের মৃত্যু

By কালনেত্র
নভেম্বর ৩০, ২০২৫ 1 Min Read
০

 

হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অষ্টম শ্রেণির ছাত্র আফরোজ মির্জা (১৪) মারা গেছে। শনিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত আফরোজ আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামের মুক্তার মিয়ার ছেলে এবং মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে আদাঐর গ্রামে পুকুর থেকে মাটি সরানোকে কেন্দ্র করে দুলাল মিয়া ও আশিক মিয়ার পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আফরোজসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে আফরোজের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ঢাকার পপুলার হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে আফরোজের মৃত্যু হয়।

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সংঘর্ষে আহত আফরোজ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

লাখাইয়ে ২০-২৫ জন প্রতিবন্ধী ভাতা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে

Next

চুনারুঘাট প্রেসক্লাবে মিথ্যাচারের অভিযোগে সাংবাদিক সম্মেলন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র