Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

লাখাইয়ে কাইঞ্জা বিলে ইজারাদারের নৌকায় আগুন ও হামলা আহত ৬

By কালনেত্র
নভেম্বর ২৯, ২০২৫ 1 Min Read
০

 

হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নে অবস্থিত ধলেশ্বরী নদী সংলগ্ন কাইঞ্জা বিলের মাছ ধরাকে কেন্দ্র করে ইজারাদার পক্ষের জেলেদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। গত ২৭ নভেম্বর রাত আনুমানিক ১১:০০ ঘটিকার সময় এই হামলার ঘটনা ঘটে। হামলায় ইজারাদার পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন এবং একটি বড় নৌকা পুড়িয়ে দেওয়া হয়েছে, যার আনুমানিক মূল্য ৮ থেকে ১০ লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, কাইঞ্জা বিলের ইজারাদার ও তার জেলেরা ঐ সময় বিলে মাছ ধরছিলেন। এ সময় হারিছ, আকাইদ, আসিক, লেয়াকথ, লায়েস, ফজল, মিজান, সালাম, জাহাঙ্গীর গং অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।

হামলায় ইজারাদার পক্ষের এনায়েত, মারফত আলী, হারুন, বাবলুসহ অনেকেই আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সময় হামলাকারীরা ইজারাদারের মাছ ধরার কাজে ব্যবহৃত একটি বড় নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেয়, যার আনুমানিক মূল্য ৮ থেকে ১০ লক্ষ টাকা বলে ইজারাদার পক্ষ জানিয়েছে।

লাখাই স্বজন গ্রাম পুলিশ ফাঁড়ির আইসি (ইনচার্জ) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ইজারা পক্ষের লোকজনের ওপর এই হামলা চালানো হয়।মাছ চোরা চালান কারবারিদের সাথে ইজারা পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, পরে আমিসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়াও একটি নৌকায় পুড়িয়ে দেয়ার ঘটনাঘটেছে।

হামলা ও নৌকা পুড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

মিরাশিতে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ সমাবেশ

Next

অনলাইন জুয়ায় আসক্তি: ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র