1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে নদীতে গোসল করতে গিয়ে এক বৃদ্ধ নিখোঁজ চুনারুঘাটে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন খোয়াই নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্হাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক চুনারুঘাটে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত  স্থানীয় সরকার নির্বাচনে কঠোর যোগ্যতার শর্ত: ট্রাইব্যুনালে অভিযুক্ত ও পলাতকদের ভোটে নিষেধাজ্ঞা বহাল চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে উদ্বিগ্ন স্ত্রী; সাহায্যের আবেদন কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে হবিগঞ্জ-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক পুনর্গঠন: একটি নতুন জাতীয় রূপরেখা সিলেটে শিল্পকলা একাডেমির ২৪তম চারুকলা প্রদর্শনী উদ্বোধন চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যত প্রযুক্তির স্বপ্ন

মাধবপুরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের চার সপ্তাহ পর পুলিশ ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মিলাদ মিয়া ওরফে বিলাল (২৮)। সে মাধবপুর উপজেলার মাধবপুর আদাঐর ইউনিয়নের খিলগাঁও গ্রামের বাসিন্দা।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরআগে গত ১৫ এপ্রিল মাধবপুর থানাধীন শিমুলঘর বাজার থেকে ছাতিয়াইন বাজারের মাঝামাঝি একপালপুর এলাকায় রাস্তার পাশে ঝোপের মধ্যে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ক্লুলেস হওয়ায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করে এবং তদন্ত শুরু করে।
মামলার তদন্তে পুলিশ সুপার এ.এনএম সাজেদুর রহমানের  সার্বিক নির্দেশনায় থানার  অফিসার ইনচার্জ ওসি আব্দুলাহ আল মামুনের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুলের বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের ছবি প্রচার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হয়। এতে প্রাপ্ত তথ্য ও নিখোঁজ ডায়েরির ভিত্তিতে ভিকটিমকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়। তদন্তের ধারাবাহিকতায় গত ৮ মে  রাতে  মাধবপুর থানাধীন নোয়াপাড়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কালাম ওরফে খোকন (২১) কে গ্রেপ্তার করা হয়।  পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি মোঃ আবুল কালাম ওরফে খোকনকে আদালতে সোপর্দ করা হলে তিনি সহ আরও কয়েকজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান  জানান, ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে পুলিশ নিরলসভাবে কাজ করেছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলার অন্যান্য দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে, তিনি আরও বলেন তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত বলা যাচ্ছে না, পরে জানানো হবে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট