1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

মাধবপুরে মাদক কারবারি মানিক গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

➖

নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ১৬০ পিস ইয়াবাসহ মানিক মিয়া (৪৮) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে চৌমুহনী ইউনিয়নে’র বেলাপুর গ্রামের তাহের মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৮ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই মিজানুর রহমান সহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬০ ইয়াবা ট্যাবলেট সহ মানিক মিয়াকে গ্রেপ্তার করেন।

মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews