মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

কৃষকের ধান বিক্রয়ে ন্যায্যমূল পেতে হবিগঞ্জের জেলা প্রশাসকে নির্দেশনা

  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫

মীর জুবাইর আলম, চুনারুঘাট 

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আসামপাড়া, জারুলিয়া আমুরোড সহ বিভিন্ন বাজারে ধান বিক্রয়ে কৃষক ন্যায্য মূল না পাওয়ায় সাংবাদিক মীর জুবাইর আলম মোবাইল ফোনে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের সচি মোঃ মাসুদুল হাসানকে অবগত করেন।

তাৎক্ষণিক খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসান হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ ফরিদ উদ্দিনকে নিদর্শনা প্রদান করেন যে, যেন কৃষক তার ধান বিক্রয়ে ন্যায্য মূল্যে পায় এবং কোন প্রকার সেন্ডিকেট করে কৃষক ক্ষতিগ্রস্ত নাহয় সে দিকে লক্ষ রাখতে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসানকে বিষয়টি হবিগঞ্জে জেলা প্রশাসকে অবগত করতে সাংবাদিক মীর জুবাইর আলম অনুরোধ করেন।

খাদ্য মন্ত্রনালয়ের সচিব মোঃ মাসুদুল হাসান বলেন, কৃষক মাথার ঘাম পায়ে পেলে রোদ বৃষ্টিতে পুরে যে পরিশ্রম করে আমরা কখনও তাদের ঋণ পরিশোধ করতে পারব না। কোন কৃষক যেন কোথাও প্রতারিত ও ক্ষতিগ্রস্ত না হয়।সেদিকে সকলকে লক্ষ রাখতে হবে। বিষয়টি হবিগঞ্জে জেলা প্রশাসক মোঃ ফরিদ উদ্দিন কে অবগত করলে তিনি বলেন সচিব স্যার আমাকে আপনার বিষয়টি বলেছেন। কৃষক যেন সরকারি গোদামে ধান বিক্রয় করে সেসব বিষয়টি আপনারা প্রচার করুন এবং সরকারি গুদামে ধান বিক্রয় করতে উদ্বুদ্ধ করুন। তাহলে কৃষক তার ধান বিক্রয়ে ন্যায্য মূল্য পেয়ে যাবে। ১ জন কৃষক সরকারি গুদামে ২ টন ধান বিক্রয় করতে পারবে। সরকারি গুদামে ধান বিক্রয় করতে যদি কোন কৃষক হয়রানিতে শিকার হয়। আমাকে জানাবেন আমি সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews