1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর

মাধবপুরে মরিচের বস্তায় মিলল গাঁজা, ২ কারবারি গ্রেপ্তার 

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নাহিদমিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে শুকনো মরিচের বস্তায় অভিনব কায়দায় পাচারের সময় ৬ কেজি ভারতীয় গাঁজাসহ খলিল মিয়া (৩৮) এবং ইলিয়াস মিয়া (২৬) নামে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল ) দুপুর আড়াইটার দিকে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল ও এএসআই শহীদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে
মাধবপুর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি বাজারে রাস্তায় নিয়মিত চেক পোস্ট বসিয়ে অভিযান চলাকালে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে মরিচের বস্তা তল্লাশি করলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় ০৬ কেজি গাঁজা উদ্ধার সহ তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির হলো উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের ফুরুক মিয়ার ছেলে খলিল মিয়া (৩৮), এবং শাহাজাহানপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত মসকুদ আলীর ছেলে ইলিয়াস মিয়া (২৬)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, জব্দকৃত গাজা সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews