1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর

হবিগঞ্জে ডিজিটাল জালিয়াতি অপরাধ চক্রের ৪ সদস্য ডিবি’র জালে আটক

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জে বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং থানার অফিসার ইনচার্জদের সীল-স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স প্রস্তুতসহ ডিজিটাল জালিয়াতি অপরাধ চক্রের সাথে জড়িত ০৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২২ এপ্রিল ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে বিদেশগামী যাত্রীদের হয়রানি মর্মে একটি অভিযোগ পাবার পরপরই হবিগঞ্জের পুলিশ সুপারের দিক নির্দেশনায় ফোর্সসহ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ এবং বানিয়াচং সার্কেল।

হবিগঞ্জ পুলিশ সুপারের অসামঞ্জস্যপূর্ণ স্বাক্ষর সম্বলিত একটি পুলিশ ক্লিয়ারেন্স এর ফটোকপির উপর ছায়া তদন্ত শুরু করার এক পর্যায়ে জালিয়াতি ও প্রতারণার সাথে সম্পৃক্ত আসামী ১) মো: সেলিম আহমেদ কে গ্রেফতার করতে সক্ষম হয় প্রশাসন। পরবর্তিতে আসামী সেলিম আহমেদ এর দেয়া তথ্যের ভিত্তিতে জালিয়াতি চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্য ২) মো: খালিদুর রহমান, ৩) মো: রুকনুর আলম এবং ৪) সুমন মিয়া কে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার চৌকস দল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ পলাতক আসামীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews