Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

চুনারুঘাটে দিনদুপুরে ব্যবসায়ী আব্দুল হাই হত্যা মামলার আসামী স্বামী স্ত্রী আটক

By কালনেত্র
এপ্রিল ২২, ২০২৫ 1 Min Read
০

➖

মীর জুবাইর আলম,চুনারুঘাট 

হবিগঞ্জের চুনারুঘাটের জারুলিয়া বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাই (৬০) কে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গাদিশাল গ্রামের কাজল মিয়া (৫০) ও তার স্ত্রী মিনারা খাতুন (৪৮) কে পুলিশ আটক করেছে।

এদিকে প্রধান আসামী কাপ্তান মিয়াকে বিদেশে পালানোর সময় র‍্যাব গ্রেফতার করেছে বলে জানা গেছে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডে জড়িত কাজল-মিনারা দম্পতিকে মঙ্গলবার ভোরে চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে চুনারুঘাট পুলিশ।গ্রেফতার আসামিদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, কাজল-মিনারা দম্পতি হত্যা মামলার এজাহারনামীয় আসামি এবং দুজনই প্রকাশ্য হত্যাকাণ্ডে জড়িত। মঙ্গলবার ভোররাতে চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মামলার প্রধান আসামি ডুলনা গ্রামের মহরম আলীর ছেলে কাপ্তান মিয়াকে সোমবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মিনারা খাতুন, কাপ্তান মিয়া ও মোতাব্বির মিয়াদের সাথে ডুলনা গ্রামের একটি জায়গা নিয়ে আব্দুল হাইয়ের বিরোধ ছিল।

জানা যায়, শনিবার দুপুরে আব্দুল হাই সেই জায়গার বাঁশ কাটতে যাওয়ায় তাকে কুপিয়ে জখম করা হয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই আব্দুল হাই মারা যান।

নিহত আব্দুল হাই একই উপজেলার জারুলিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় জারুলিয়া বাজারের কাপড়ের ব্যবসায়ী। এ ঘটনার পরদিন নিহতের বড় মেয়ে সাদিয়া জান্নাত মিম ৮ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

আব্দুল হাই মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি এলাকাবাসীর

Next

মাধবপুরে গাভী পালনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ 

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র