1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

মাধবপুরে ৪৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি
মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা এবং একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।সোমবার (২১ এপ্রিল) সকাল পৌনে ৯ টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় মালিক বিহীন অবস্থায় অবৈধভাবে চোরাচালানকৃত বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা এবং একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। যার মূল্য ৪৯ লক্ষ ৬৬ হাজার ৮ শত টাকা। আটককৃত মালামাল এবং কাভার্ড ভ্যানের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ জেলা কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews