Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

চুনারুঘাটে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে কুপিয়ে হত্যা

By কালনেত্র
এপ্রিল ১৯, ২০২৫ 1 Min Read
০
➖

মোঃ জসিম মিয়া চুনারুঘাট

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আব্দুল হাই (৫৮) নামের এক কাপড় ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।

আজ ১৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর আনুমানিক ১২:৪৫ মিনিটে জারুলিয়া থেকে ডুলনা যাওয়ার কাঁচা রাস্তার এক কোণায় এ ঘটনা ঘটে। স্থানটি জনৈক জয়নালের পরিত্যক্ত ঘর থেকে দক্ষিণ দিকে প্রায় ১০০ হাত দূরে।

নিহত আব্দুল হাই জারুলিয়া শেখ বাড়ির বাসিন্দা ও স্থানীয় বাজারের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। তার পিতা মৃত আব্দুল ছাত্তার। তিনি প্রায় ১৫ বছর আগে তার আপন মামা শ্বশুর আঃ আওয়াল এর কাছ থেকে ৫২ শতক জমি ক্রয় করে সেখানে বাঁশ রোপণ করে ভোগ দখলে রেখেছিলেন। কিন্তু আঃ আওয়ালের সৎ ভাইদের সাথে দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে বিরোধ চলছিল। বিবাদীরা হলেন- মাতাব্বর (৩৪), পেশায় দুবাই প্রবাসী, কাপ্তান (৩৮), রানু (২৮), কাজল এবং মিনা (৫০)। সকলেই মহররম আলীর পরিবারভুক্ত এবং গেরারুক গ্রামের বাসিন্দা।

আজ দুপুরে নিহত আব্দুল হাই তার শ্যালক মোঃ দুলাল আহমদ (৪৫) ও ভাতিজা সোহেল মিয়া (৪০) কে নিয়ে নিজের জমি থেকে কিছু বাঁশ কেটে রাস্তার পাশে রাখেন। এ সংবাদ পেয়ে বিবাদীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় আব্দুল হাই এর মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে মারা যান।

ঘটনার পর চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ও এসআই মৃদুল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ নুর আলম জানান,  বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

মাধবপুরে বিদেশি মদ সহ দুই যুবক পুলিশের খাঁচায় 

Next

মাধবপুরে জনসচেতনতা মূলক উঠান বৈঠক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র