1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

প্রাণঘাতী বজ্রপাত হচ্ছে; সতর্ক করলেন আবহাওয়াবিদ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

কালনেত্র ডেস্ক

রংপুর, রাজশাহী, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে আজ (বৃহস্পতিবার) ‘ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের’ আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

সকালে দেওয়া একটি ফেসবুক পোস্টে তিনি এ আশঙ্কার কথা লিখেছেন। তিনি লিখেছেন— সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের আশঙ্কা করা যাচ্ছে। দিনের সময় বৃদ্ধির সাথে সাথে রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে দক্ষিণ দিকে রাজশাহী ও ঢাকা বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। ফলে দুপুর ১২টার মধ্যে রাজশাহী, ময়মনিসংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তিনি আরও লিখেছেন— গত ৩ দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাতের আঘাতের কারণে একাধিক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

রাজশাহী, ময়মনিসংহ, ঢাকা ও সিলেট বিভাগের কৃষক ও কৃষি শ্রমিকদের আজ সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে মাঠে কাজ করা থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। এই সময় খোলা মাঠে কৃষি কাজ করলে বজ্রপাতের কারণে মৃত্যুর প্রবল ঝুঁকি থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট