Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘর সহ সবজি বাগান পুড়ে ছাই; ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

By কালনেত্র
এপ্রিল ১৬, ২০২৫ 2 Min Read
০
➖
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মূহুর্তে পুড়ে ছাই হলো আহমদ মিয়ার সবজি বাগানের একটি আধাপাঁকা ঘরসহ আট হাজার চটি ও সাড়ে চার হাজার সবজির চারা। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি পরিমান প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ কৃষক আহমদ হোসেন। এ বিষয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর উচ্চ বিদ্যালয়ের পিছনে সুন্দরবন সংলগ্ন মরা নদী নামক স্থানে অবস্থিত সবজি বাগানে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, কৃষক আহমদ মিয়ার অনেক ক্ষতি হয়ে গেছে। এখন সবজির দাম একেবারে কম। অনেক টাকা খরচ করে তিনি সবজি চাষ করছেন। এছাড়াও সবজি বাগানে বানানো ঘর ও মালামাল পুড়ে চাই হয়ে গেছে। এতে করে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।

কৃষক আহমদ হোসেন জানান, মাধবপুর চা বাগানের সুন্দরবন সংলগ্ন মরা নদী নামক স্থানে অবস্থিত সবজি বাগানে আমার কর্মরত শ্রমিকদের মজুরি দিয়ে রাত এগারোটার দিকে কমলগঞ্জ পৌরসভাধীন কুমড়াকাপন নিজ বাড়িতে যাওয়ার পর আমার কাছে খবর আসে আমার সবজি বাগানে আগুন লেগেছে। রাতে পাহারা দেওয়ার জন্য এখানে আমার একটি ঘর ছিল যেটায় আমার যাবতীয় মালামাল থাকতো। আগুন লাগার আগের দিন রাতে প্রায় দেড় দুই লাখ, সার, কিটনাশক, পলিথিন, পানির পাম্প, দেড় হাজার ফুট পাইপ এনেছি। তাছাড়া মাড়াইকৃত ১৫ টিন আখেঁর গুড় ছিল। সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, আমি রাতে থানা পুলিশকে অবগত করেছি, তারা এসে দেখে গেছে। আমার একই ইউনিয়নের কাটাবিল এলাকার কিছু লোকের সাথে আমার পূর্ব বিরোধ ছিল হয়তো তারাই এ ঘটনা ঘটিয়েছে। আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমি সর্বশ্রান্ত হয়ে গিয়েছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি প্রশাসনের কাছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতার হোসেন বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ হলে তদন্ত ক্রমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ.ক.সিআর.২৫
Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

মাধবপুরে বিরল প্রজাতির ঈগল উদ্ধার

Next

চুনারুঘাটে কৃষি কার্ড নিয়ে বিএনপি নেতার বক্তব্যে এলাকায় বিরুপ সমালোচনা!

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র