1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

হবিগঞ্জে হাওরে বোর ধান কাটার উৎসব উদ্বোধন করলেন প্রশাসক

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

➖

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জের বানিয়াচংয়ে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ (এ‌প্রিল) দুপুর ১২টায় স্থানীয় সুবিদপুর হাওরে কৃষকদের সাথে কম্বাইন হার‌ভেস্টার এর মাধ্য‌মে ধান কেটে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড.ফ‌রিদুর রহমান বলেন, সরকার কৃষককে বিনামূল্যে সার, বীজসহ কৃষি উপকরণ প্রদান করেছেন। দেওয়া হয়েছে ভর্তুকি মূল্যে ধান কাটার আধুনিক যন্ত্রপাতি। আধুনিকতার ছোঁয়ায় দেশের কৃষি ও কৃষকের উন্নতি হয়েছে। এর প্রমাণ হলো বানিয়াচংয়ে হাওড় গুলোতে সোনালি ধানের বাম্পার ফলন। এবার আগাম বন্যার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি দ্রুত ধান কর্তন করে কৃষকের গোলা তুলনা আহবান জানান।

বোর ধান কাটার উৎসবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

বানিয়াচং উপজেলা কৃষি অফিসে জানায়, উপজেলায় ৩৩ হাজার ৭০৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। ঠিকমতো ফসল কেটে ধান গোলায় তুলতে পারলে ধানের পরিমাণ হবে এক লক্ষ ৬৮ হাজার ২৬৬ মেট্রিক টন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews