1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি’র জনসচেতনতামূলক সভা

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
সীমান্ত অপরাধ, চোরাচালন ও মাদক পাচার প্রতিরোধে মৌলভীবাজারের  শ্রীমঙ্গল  ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর উদ্যোগে মোকাবিল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা কমলগঞ্জ উপজেলার  গোলের হাওর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার(১৫ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত সভায়  অবৈধ অনুপ্রবেশ, আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ রোধ, সীমান্তে শুন্য লাইনে গবাদী পশু না চরানো, নারী ও শিশু পাচার রোধকল্পে স্থানীয় জনসাধারণকে প্রেরণা প্রদান এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিবিজিএম, পিএসসি। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় জনসাধারণ হিসেবে সীমান্তে শান্তি-শৃঙ্খলা ও এলাকার পরিবেশ পরিস্থিতি ঠিক রাখার জন্য আপনাদের গুরুত্ব অপরিসীম। কারণ আপনারা এখানে যুগের পর যুগ ধরে বসবাস করে আপনাদের কাজকর্ম প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন। আপনাদের সহযোগিতা এবং বিজিবি’র টহল তৎপরতার মাধ্যমে সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব বলে আমরা বিশ্বাস করি।
সভায় ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
দ.ক.সিআর.২৫ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews