মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

চুনারুঘাটের আহম্মদাবাদে জনদুর্ভোগ নিরসনে আরসিসি রাস্তা নির্মাণ

  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

নিজস্ব সংবাদাদাতা

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের পশ্চিম বগাডুবির পথচারীদের জনদুর্ভোগ নিরসনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছে।

এডিপি প্রকল্পের আওতায় পশ্চিম বগাডুবি গ্রামের হাম্নান মিয়ার বাড়ির এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হয়।

বুধবার (৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে এ আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন করেন আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ ও ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বাম শামীম আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি’র সার্ভেয়ার, কার্য-সহকারী, ইউপি সচিব এবং ইউ’পি সদস্য শামীম আহমেদ প্রমূখ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews