1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন খোয়াই নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্হাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক চুনারুঘাটে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত  স্থানীয় সরকার নির্বাচনে কঠোর যোগ্যতার শর্ত: ট্রাইব্যুনালে অভিযুক্ত ও পলাতকদের ভোটে নিষেধাজ্ঞা বহাল চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে উদ্বিগ্ন স্ত্রী; সাহায্যের আবেদন কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে হবিগঞ্জ-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক পুনর্গঠন: একটি নতুন জাতীয় রূপরেখা সিলেটে শিল্পকলা একাডেমির ২৪তম চারুকলা প্রদর্শনী উদ্বোধন চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যত প্রযুক্তির স্বপ্ন বাহুবলের পর্যটন উন্নয়নের প্রথম শর্ত: অবৈধ বালু উত্তোলন বন্ধ

হবিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বাছাই কার্যক্রম শুরু

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

নাহিদ মিয়া, কালনেত্র প্রতিনিধি

হবিগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ০৩ দিন ব্যাপী বাছাই কার্যক্রম শুরু করা হয়েছে।

হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে “ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ২০২৫” এর বাছাই প্রক্রিয়া (শারীরিক মাপ ও Physical Endurance Test) শুরু হয়েছে। অত্র জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুুর রহমান নেতৃত্বে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে এ প্রক্রিয়া শুরু হয়। তিনদিন ব্যাপী বাছাই কার্যক্রমের আজ প্রথম দিন।

হবিগঞ্জ জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে জেলার পুলিশ সুপার এ এন এম মাজেদুর রহমান বলেন,”শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নির্বাচিত করা হবে। কোন সুপারিশ,তদবির বা টাকা পয়সা দিয়ে বাংলাদেশ পুলিশে চাকরি হয় না। সরকারি ফি ছাড়া আর একটি পয়সাও তোমাদের কাউকে দিতে হবে না।” কনস্টেবল নিয়োগে দালাল, প্রতারক ও অবৈধ সুযোগসন্ধানীদের থেকে দূরে থাকার পরামর্শ দেন এবং টিআরসি নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত অফিসার ও ফোর্সদের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম পরিচালনার জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।

দ.ক.নাহিদ.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট