1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

মাধবপুরে দেশীয় অস্ত্র সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
➖
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে গাজা, মোবাইল ফোন, নগদ টাকা,ও দেশীয় অস্ত্র উদ্ধার সহ মোহাম্মদ হোসেন নামে এলাকার এক চিহ্নিত মাদক ব্যবসায়ী কে আটক করেছে সেনাবাহিনী।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বুধবার রাত পৌনে ৯টার দিকে বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ হোসেনের বাড়িতে মাধবপুর আর্মি ক্যাম্পের একদল সদস্যরা অভিযান পরিচালনা করে। বিভিন্ন স্থান থেকে ১ কেজি গাঁজা ২১ টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড সেট, ৪৮টি বাটন ফোন, নগদ ৫লাখ ৫১ হাজার ৯শ টাকা,৩টি পাওয়ার ব্যাংক, ১টি ক্যামেরা, ২টি দা,১টি কুটার,১টি হ্যামার, ৭টি কালো ইয়াবার খালি প্যাকেট উদ্ধার করা হয়েছে। উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোহাম্মদ হোসেন (৩০),।
আটককৃত মোহাম্মদ হোসেন কে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ একটি মাদক আইনে মামলা দিয়েছে। বৃহস্পতিবার তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews