Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

মাধবপুরে ভারতীয় কিসমিস ও ঝিলেট ব্লেড আটক

By কালনেত্র
মার্চ ২০, ২০২৫ 1 Min Read
০
➖
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সীমান্তে ভারতীয় কিসমিস এবং ঝিলেট ব্লেড আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
.
বৃহস্পতিবার ২০ মার্চ দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গত ১৯ মার্চ বুধবার রাত ০৮ ঘটিকায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি মিনি-পিকআপ টহল দলের নিকটবর্তী হলে টহল দল পিকআপটিকে থামার জন্য সিগন্যাল দেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চালক  পিকআপটি রেখে দ্রুত পালিয়ে যায়।
.
পরবর্তীতে, টহল দল পিকআপটি তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় অবৈধভাবে চোরাচালানকৃত ২৫৮ কেজি ভারতীয় কিসমি, ১লক্ষ ৪০ হাজার পিস জিলেট ব্লেড এবং ৪৫০ কেজি টমেটো আটক করা হয়।
.
যার সিজার মূল্য- নয় লক্ষ দশ হাজার নয়শত টাকা। আটককৃত মালামালের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ জেলা কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। বিজিবি যেকোনো ধরণের অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং এ ধরনের ঘটনা রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
.
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্তবর্তী এলাকার জনগণকে চোরাচালানী মালামাল পাচার কার্যক্রমে তথ্য দিয়ে বিজিবি’কে সর্বাত্বক সহযোগিতা করার আহ্বান জানান।
এ ধরনের অভিযানের মাধ্যমে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় সংকল্পবদ্ধ।
.
দ.ক.সিআর.২৫
Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

পেছানো হলো এসএসসির গণিত পরীক্ষা, নতুন রুটিন প্রকাশ

Next

চুনারুঘাটে গুইবিল সীমান্তে বিদেশি মদ আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র