1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

চুনারুঘাটে পাগল পেঠানো মামলায় এক আসামি কারাগারে

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
এফএম খন্দকার মায়া, চুনারুঘাট
হবিগঞ্জের চুনারুঘাটে পাগলকে পেঠানোর ঘটনায় দায়ের করা মামলায় ৪ আসামী আদালতে হাজির জামিন প্রার্থনা করলে বকুল নামের আসামীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- ১ এ আসামীরা হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ ম্যাজেস্ট্রেট কামরুল ইসলাম তিন আসামী মোতালিব মিয়া,মকুল,সেকুল মিয়ার জামিন মঞ্জুর করে মামলার অন্যতম আসামী বকুলকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৩ মার্চ উপজেলার আসামপাড়া বাজারে মোস্তফা ফার্মেসীর কাছে আসামীরা অজ্ঞাতনাম পাগলকে প্রকাশ্যে বেধরক পিঠুনী দিয়ে আহত করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মহুর্তের মধ্যে ভাইরাল হলে চুনারুঘাট থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে আসে।খবর পেয়ে আসামীরা গা ঢাকা দেয়। পাগল পেঠানো ঘটনায় এলাকায় ক্ষোভ ও ঘৃনা ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে মানবজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি নুরুল আমিন বাদি হয়ে আদালতে ৪ জনকে আসামী করে মামলা দাযের করেন। মামলা আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মামলার আসামী মোতাল্লিব মিযা,তার পুত্র বকুল,মকুল ও সেকুল নামের চার আসামী বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করেন।
মঙ্গলবার (১৮মার্চ) আসামীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বকুলের জামিন না মঞ্জুর করেন। বাদি পক্ষে আইনজীবি হিসেবে এডঃ শাহ ফকরুজ্জামান, মহিবুর রহমান জিতুসহ ১৫/২০ জন আইনজীবী শুনানীতে অংশ নেন।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews