1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বাহুবল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫

বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে থানা পুলিশের অভিযানে ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ( ১১ মার্চ) বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানার একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন আসামি ও পূর্বের নিয়মিত মামলা এজাহার নামীয় ১ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ১ জন আসামি সহ মোট ৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বাহুবল মডেল থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) মামলায় আসামি উপজেলার হরিতলা গ্রামের রুসুন মিয়ার পুত্র ফেরদাউস মিয়া‌ (৩০), নিয়মিত মামলায় এজাহারভুক্ত আসামি চারঁগাও গ্রামের মৃত আকবর আলীর পুত্র রাসেল মিয়া (৩০), সিআর-৫০/০৫(বন) এর পরোয়ানাভুক্ত আসামি আকিত উল্ল্যাহ পুত্র আঃ মতিন (২৮)।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার এর নির্দেশনানুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও মাদক নির্মূলে বাহুবল মডেল থানা বদ্ধপরিকর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে।

তারই ধারাবাহিকতায় বাহুবল মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় তিন জনকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দ.ক.বাহু.ইমন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews