1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

শহীদ জিয়ার স্বাধীনতা পুরস্কার পুনর্বহালের সিদ্ধান্ত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫


কালনেত্র প্রতিবেদন

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সরকার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ২০০৩ সালে (মরণোত্তর) প্রদত্ত স্বাধীনতা পুরস্কার মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে ২০১৬ সালে সরকার বাতিল করে, ওই রায়ে তাকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনও নির্দেশনা না থাকায় মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের ওই সিদ্ধান্ত সরকার রহিত করেছে।

২০১৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার সুপ্রিম কোর্টের এক রায়ের প্রেক্ষিতে পুরস্কারটি বাতিল করেছিল। তবে সেই রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা ছিল না। মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অসাধারণ অবদান বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত বাতিল করেছে।

এর আগে, ২০১৬ সালে পুরস্কার বাতিলের পর জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কারের মেডেল ও সম্মাননাপত্র সরিয়ে ফেলা হয়। দীর্ঘ আট বছর পর এই সিদ্ধান্ত প্রত্যাহারের ফলে তার স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল হলো।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট