Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

পরিবেশ ও জীববৈচিত্র

চুনারুঘাটের ঘরগাঁও ছায়াঘেরা, মায়াভরা একটি ছোট্ট গ্রাম— দৈনিক কালনেত্র

By Bertemu
মার্চ ১২, ২০২৫ 1 Min Read
০

➖

মোহাম্মদ খালিদ হাসান, ঘরগাও

গ্রাম সুন্দর হলে সমাজ সুন্দর হয়, সমাজ সুন্দর হলে দেশ শান্তিদায়ক হয়। আর শান্তির দেশকে নৈঃস্বর্গীক স্বর্গ বলে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি ইউনিয়ন পরিষদের পাশেই ঘরগাও গ্রামটির অস্থিত্ব ও অবস্থান।

গ্রামের শুরুতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক নান্দনিক মসজিদ, “বাইতুস সালাম জামে মসজিদ”। এই মসজিদটি নামাজ আদায়ের পাশাপাশি গ্রামের ধর্মীয় ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু। মসজিদের ঠিক পাশেই রয়েছে এক বিশাল খেলার মাঠ, যেখানে গ্রামের শিশু-কিশোর থেকে শুরু করে যুবক-বৃদ্ধ সবাই শরীরচর্চা ও খেলাধুলায় মেতে ওঠেন। পাশেই এক শান্ত, নির্মল পুকুর, যেখানে মানুষ অজু গোসল করে নির্মল প্রশান্তি খুঁজে পায়। এবং পুকুরের পাশেই রয়েছে একটি মাজার।

মসজিদ পেরিয়ে একটু এগোলেই চোখে পড়বে “কাজিরখিল বাজার”। এটি শুধু কেনাবেচার স্থান নয়, বরং গ্রামের প্রাণকেন্দ্র, যেখানে প্রতিদিন সকাল-সন্ধ্যা জমে ওঠে নানা পণ্য আর মানুষের আড্ডা। গ্রামের কৃষকেরা তাদের ফসল নিয়ে আসে, ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনে, আর গল্পগুজবে মুখর হয়ে ওঠে বাজারের প্রতিটি কোণা।

প্রকৃতি, ঐতিহ্য আর সরল জীবনযাত্রার এক অপূর্ব মিলনস্থল ঘরগাঁও গ্রাম। এখানের প্রতিটি সকাল ও সন্ধ্যা হয় আজানের সুমধুর ধ্বনিতে । ঘরগাও গ্রামের অস্থিত্বে এখনো বাংলার প্রকৃত সৌন্দর্য লেপ্টে আছে।

দ.ক.সিআর.২৫

Author

Bertemu

Follow Me
Other Articles
Previous

মাধবপুরে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

Next

শহীদ জিয়ার স্বাধীনতা পুরস্কার পুনর্বহালের সিদ্ধান্ত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র