Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

মাধবপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারী আটক

By কালনেত্র
মার্চ ৭, ২০২৫ 1 Min Read
০

➖

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৩ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি দল উপজেলার সীমান্তবর্তী মালঞ্চপুর এলাকায় অভিযান চালিয়ে মোছাঃ ফাতেমা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেন। সে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বদনী ভাঙ্গা গ্রামের মো: মনির হোসেন এর স্ত্রী।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃকর্নেল ফারাহ মো: ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ফাতেমা বেগম বাংলাদেশের নাগরিক, এক বছর আগে সে অবৈধভাবে ভারতের কাশ্মীরে তার স্বামীর নিকট গিয়েছিল চিকিৎসার জন্য শুক্রবার ভোর রাতে ভারত থেকে ফেরত আসার সময় ধর্মঘর বিওপির টহল দলের নিকট ধৃত হয়। এসময় আটককৃত মহিলার নিকট হতে ৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া যায়।

 

আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী মহিলা নাগরিককে মোবাইল ফোনসহ মাধবপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

শ্রীমঙ্গলে বিষ প্রয়োগে ৯ গরুর মৃত্যু

Next

চুনারুঘাটে বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র