1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

কমলগঞ্জে বিদেশি সিগারেটসহ দুই জন আটক

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ১০ হাজার শলাকা বিদেশী সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার কদমহাটা গ্রামের জুবায়ের আহমেদ টিটু (২৮) ও আধপাশা গ্রামের শংকর দেব (২২)।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে কমলগঞ্জ থানা এলাকার শমসেরনগর এয়ারপোর্ট রোডের রাজমহল মিষ্টির দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‌‘কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি MOND ব্রান্ডের ১০হাজার শলাকা সিগারেট ও একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা ভারত সীমান্ত থেকে চোরাচালানোর মাধ্যমে বিদেশি সিগারেট এনে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এঘটনায় আটককৃত দুই জন ও পলাতক দুইজনসহ চার জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

দ.ক.শুভ.মৌলভী.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews