1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

চুনারুঘাটে বিজিবির অভিযানে অবৈধ প্রবেশের দায়ে ২জন আটক

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

সীমান্ত প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ০৪: ০০ ঘটিকার সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ বাল্লা বিওপির কমান্ডার হাবিলদার মোঃ আকবর এর নেতৃত্বে টেকারঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মেইন পিলার ১৯৬৪/৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশী নাগরিক ১) নামঃ পিনসু শাহ (৫০) পিতাঃ মৃত কৃষ্ণ শাহ ২। মোছাঃ অর্চনা রানী শাহ (৫০) স্বামীঃ পিনসু শাহ উভয়ের ঠিকানা গ্রামঃ কুটির চৌমুনী পোস্টঃ কুটির চৌমুনী থানাঃ কসবা জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া কে আটক করে।

জিজ্ঞাসাবাদে জানাযায় যে গত ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ তারা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।

পরবর্তীতে আটককৃত নারী ও পুরুষকে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা রুজু পূর্বক চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল সত্যতা নিশ্চিত করেছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews