1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মাধবপুরে মাদক পাচারকালে নারী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) বিকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মনতলা চেঙ্গারবাজার সড়কের সমজদিপুর এলাকা দিয়ে সিএনজি যাওয়ার পথে পুলিশের সন্দেহ হলে সিএনজি আটক করে তল্লাশী চালিয়ে বোরকা পরিহিত এক নারী পেটের সঙ্গে পেঁচানো ভারতীয় ৪ কেজি গাঁজা উদ্ধার করেন। গাঁজাসহ আটকৃত নারী হলেন দিনাজপুর জেলার কসবা গ্রামের ফজর আলীর মেয়ে রোকসানা আক্তার (৩৫)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews