1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

বাহুবলে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫

নাজমুল ইসলাম হৃদয়, বাহুবল

হবিগঞ্জের বাহুবলে পুলিশের পৃথক-পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) ভোর রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এলাকার পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা থেকে থানা পুলিশ নিয়মিত মামলায় ২, পুলিশের অভিযানে নিয়মিত মামলায় এলাকার চিহ্নিত অপরাধী ১ ও আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলায় ২ আসামি গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার অমৃতা গ্রামের মৃত নান্দার মিয়ার ছেলে এরশাদ মিয়া (৩৫), ভবানীপুর গ্রামের মুবেদ মিয়ার ছেলে আলামিন মিয়া (২৫) , ছুরত আলীর ছেলে মুবেদ মিয়া( ৫০), তিতারকোনা গ্রামের মালেক মিয়ার ছেলে আফজাল মিয়া( ২৬), স্বস্তিপুর গ্রামের আলী আমজাদের ছেলে নাছির মিয়া( ৩৫)।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews