1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযান: ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫

জামাল হোসেন লিটন, চুনারুঘাট

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে বাজার মনিটরিং করেছে যৌথবাহিনী। রবিবার (২মার্চ) বিকেলে শহরের কাঁচাবাজার, বাল্লারোড সহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী শাহজিবাজার আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার হাসান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মাহবুব এর উপস্থিতিতে যৌথবাহিনীর এ অভিযান পরিচালিত হয় ।

অভিযানকালে দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও সোয়াবিন তেল বিক্রয়ে অনিয়ম সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় বিভিন্ন দোকানে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি মাহবুব আলম জানান, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত মূল্যে সয়াবিন তৈল বিক্রির দায়ে আমকান্দি স্টোরের প্রোপাইটর মোহাম্মদ আলীকে ৫০ হাজার ও সয়াবিন তেল বডির অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মনু মিয়াকে ১ হাজার এবং মেয়াদ উত্তীর্ণপণ্য মজুদ রাখায় লিটন পালের প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর উপস্থিতির খবর পেয়ে অনেক অসাধু দোকানদার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযানে সেনাবাহিনী ছাড়াও চুনারুঘাট থানার এসআই আল মামুন ও কৃষি অফিসার মাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ অভিযানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজারের একাধিক গোডাউনে তল্লাশি চালানো হয়।

উপজেলা ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম বলেন, রমজান উপলক্ষে বাজারে কৃত্রীম সংকট তৈরির অপচেষ্টা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সহায়তায় অভিযান চালানো হয়। তাছাড়া এই ধরনের প্রতারণা রমজান মাস এলেই বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় আমরা এমন ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছি।

যৌথ অভিযান অব্যাহত জানিয়ে সেনাবাহিনীর শাহজিবাজার আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মো: শাহরিয়ার হাসান খান জানান, তারা রমজান মাস উপলক্ষে বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও অভিযান পরিচালনা করবে এবং জনগণের সহযোগিতার মাধ্যমে প্রতারণা বন্ধের চেষ্টা চালিয়ে যাবেন।

স্থানীয় বাসিন্দারা এ অভিযানকে স্বাগত জানিয়ে বাজার নিয়ন্ত্রণে এধরণের অভিযান নিয়মিত করার দাবি ব্যক্ত করেন অনেকেই।

রোজার মৌসুমে প্রতারণার শিকার ক্রেতারা ক্রেতাদের অভিযোগ কোনো কোনো খুচরা দোকানে সর্বোচ্চ এক লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে। আবার তৈল পাওয়া গেলেও তার জন্য ক্রেতাদেরকে গুণতে হচ্ছে বাড়তি দাম।

পরে কাচাবাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে সেনাবাহিনীর পক্ষে থেকে ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী দেয়া হয়।

দ.ক.লিটন.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews