1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

মাধবপুরে বাজার মনিটরিং ; ৪ ব্যবসায়ীকে জরিমানা 

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫

নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ৪ জন ব্যবসায়ীকে ১৫  হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

পবিত্র রমজান উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে রবিবার (২ মার্চ) বিকাল ৪ টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলাম।

এসময় মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ০৪ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় নোয়াপাড়া বাজারের নন্দন পালকে ৫ হাজার, ওয়াসিম মিয়াকে ৩ হাজার, মরণ চন্দ্র দেবকে ৪ হাজার, সমীর পালকে ৩ হাজার মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয় এবং মূল্যতালিকা যথাযথ স্থানে প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি পায়ে হেঁটে  চলাচলের রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরী না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সহযোগিতা করেছেন মাধবপুর থানার পুলিশের একটি টিম। উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews