1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন খোয়াই নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্হাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক চুনারুঘাটে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত  স্থানীয় সরকার নির্বাচনে কঠোর যোগ্যতার শর্ত: ট্রাইব্যুনালে অভিযুক্ত ও পলাতকদের ভোটে নিষেধাজ্ঞা বহাল চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে উদ্বিগ্ন স্ত্রী; সাহায্যের আবেদন কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে হবিগঞ্জ-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক পুনর্গঠন: একটি নতুন জাতীয় রূপরেখা সিলেটে শিল্পকলা একাডেমির ২৪তম চারুকলা প্রদর্শনী উদ্বোধন চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যত প্রযুক্তির স্বপ্ন বাহুবলের পর্যটন উন্নয়নের প্রথম শর্ত: অবৈধ বালু উত্তোলন বন্ধ

চুনারুঘাটে মুক্তিযোদ্ধার সন্তান কারাগারে

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

সংবাদদাতা, সাংবাদিক মীর জুবাইর আলম, চুনারুঘাট▪️

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ধলাজাই গ্রামের মুক্তিযোদ্ধা হাসু মিয়ার ছেলে আলী হোসেন কে গতকাল ২৫ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মামলার বিবরণীতে জানা যায় যে কথিত মুক্তিযোদ্ধার সন্তান প্রতারক পুলিশ কনস্টেবল আমির হোসেন সহ তার ভাই ভাগিনা সকলেই মুক্তিযুদ্ধা পরিবারের দাপটে এলাকার অসহায় নিপীড়িত ব্যক্তিদের উপর নির্যাতন করছিল। বিগত সরকারের আমলে পুলিশ কনেস্টবল আমীর হোসেনের নির্দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে চলছিল আলী হোসেন ও তার ভাই ভাগিনা সকলে। অবৈধভাবে  সীমান্তের মাদক ব্যবসা চোরাচালান এর অঙ্গরাজ্য গড়ে তুলেছিল সেই মুক্তিযোদ্ধা সন্তান আলী হোসেনে, জহুর হোসেন, আব্দুল হক, ফজলুল হক ও পুলিশ কনস্ট্যাবল আমীর হোসেন। তাদের নির্যাতনের শিকার হয়ে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন প্রতিবেশী মালু মিয়া।

উল্লেখিত মামলাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আলী হোসেন দোষী প্রমাণিত হওয়ায় গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গতকাল সকালে আমিন হোসেন আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

আলী হোসেন কারাগারে প্রেরণ হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট