Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

মাধবপুরে অফিস সহকারীর দাপটে অসহায় অফিসাররা, অভিযোগ হুমকি’র! 

By কালনেত্র
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ 1 Min Read
০
➖
মাধবপুর প্রতিনিধি
মাধবপুরে পিআইও অফিসের এক কার্য সহকারীর দাপটে অসহায় হয়ে পড়েছেন কয়েকটি অফিসের কর্মকর্তারা। এ ব্যাপারে ভুক্তভোগী ১০ জন কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার পিআইও অফিসের কার্য সহকারী সমর সাহা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিনা ভাড়ায় (সরকারি রাজস্ব খাতে টাকা জমা না দিয়ে) ডরমিটরি ভবনে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। তিনি প্রায়ই এখানে অবস্থানরত উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আসন্ন রমজান মাস উপলক্ষে ডরমিটরিতে অনুষ্ঠিত এক সভায় সে রমজান মাসে মেস সম্পুর্ন বন্ধ রাখার হুমকি দেয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার এর প্রতিবাদ করলে সে সহকারী শিক্ষা অফিসারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এছাড়াও ডাইনিং রুম সংশ্লিষ্ট মেস ম্যানেজার গত নভেম্বর মাসে সিসি ক্যামেরা লাগানোর পর সে প্রভাব খাটিয়ে ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, সমর সাহা আওয়ামী লীগের মন্ত্রী দিপু মনির লোক পরিচয় দিয়ে প্রায় পাঁচ বছর যাবত সরকারি ডরমিটরি ভবনে বিনা ভাড়ায় বসবাস করছেন এবং দলীয় প্রভাব খাটিয়ে এখানে অবস্থানরত কর্মকর্তাদের সাথে খারাপ ব্যবহার করে আসছে। দিপু মনির লোক হওয়ায় এতোদিন কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।
এ ব্যাপারে সমর সাহা বলেন, এ-সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) নূর মামুন বলেন, এক জায়গায় ১৭/১৮ জন লোক থাকলে একটু আধটু ঝামেলা হতে পারে। তারা যেসব অভিযোগ করেছেন সবই যে সঠিক তা না। কিছু ভুল ত্রুটি থাকতে পারে।
দ.ক.সিআর.২৫
Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

Next

মাধবপুরে হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত 

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র