1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মাধবপুরে অবৈধ মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলামের নেতৃত্বে ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ইউনিয়নের আলাকপুর গ্রামের আরজু মিয়ার ছেলে মো: রুবেল মিয়া (৩০) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, দীর্ঘদিন ধরে মূল হোতা কামরুল (৩৫) এর ছত্রছায়ায় একটা বিশাল সিন্ডিকেটের সহযোগিতায় অবৈধ মাটি উত্তোলন ও পাচার করে আসছে।
সরেজমিনে ঘুরে এলাকা বাসীর সাথে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক, একাধিক ব্যক্তি প্রতিবেদককে বলেন, এই সিন্ডিকেটের কারণে কোনো গণমাধ্যম কর্মী এলাকায় ঢুকার সাহস পায়না। এমনকি কেউ যদি সাহস করে এলাকায় প্রবেশ করে অনুসন্ধান মূলক তথ্য সংগ্রহ করতে চায় তাহলে তাদের শারীরিক ও মানসিক নির্যাতনের মত ঘটনা ঘটে।
অভিযান পরিচালনা কালে মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মুজিবুল ইসলাম এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews