Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

মাধবপুরে সরকারি রাস্তায় ঘর নির্মাণের অভিযোগ

By কালনেত্র
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ 2 Min Read
০
➖
মাধবপুর প্রতিনিধি◾
হবিগঞ্জের মাধবপুরে মইন উদ্দিনের নেতৃত্বে সরকারি রাস্তায় ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মাধবপুর থানায় ও সহকারী কমিশনার (ভূমি) অফিসে অভিযোগ দেয়ার পর ঘর নির্মাণ বন্ধ রাখতে বলার পরও নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে নির্মাণ কাজের ভিডিও করতে গিয়ে হামলায় আহত হয়েছে ৪ জন। স্থানীয় অপু মোল্লা জানান, এই রাস্তার কিছু অংশ মইন উদ্দিন ও তার লোকজন দীর্ঘদিন যাবত দখল করে রেখেছে। এ ব্যাপারে আমি বাদী হয়ে আদালতে মামলা করলে, আদালত তিন বছর আগে সহকারী কমিশনার ( ভূমি)কে সরকারি রাস্তা উদ্ধার করার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে মইন উদ্দিন বিষয়টি আটকে রাখে। এখন আরও বেশি জায়গা দখল করে সে তার লোকজন নিয়ে ঘর নির্মাণ শুরু করছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ ও সহকারী কমিশনার (ভূমি) ফোন করে অবহিত করি। পরে পুলিশ ও তহসিলদার এসে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ বন্ধ রাখতে বলেন।
পরদিন (শনিবার) নিষেধ অমান্য করে আবারও ঘর নির্মাণ শুরু করলে মো: শওকত হোসেন নামে এক কিশোর ভিডিও করতে যায়। ভিডিও করার এক পর্যায়ে মইন উদ্দিন ও তার লোকজন দেখে ফেলেন এবং তার উপর হামলা করে। এসময় শওকত হোসেনকে বাচাতে এসে হামলায় আহত হন মো: বেনু মিয়া, মো: আহাদ মোল্লা ও আরজান বেগম। এ ব্যাপারে মো: শফি উদ্দিন মোল্লা বাদী হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ করেছেন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুর রহমান বলেন, সরকারি রাস্তা বেদখলের কোন সুযোগ নেই। এ ব্যাপারে আমরা বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
দ.ক.সিআর.২৫
Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

চুনারুঘাটে মেছো বিড়াল উদ্ধার পূর্বক ওয়াইল্ডলাইফ কর্মীর তত্ত্বাবধানে হস্তান্তর 

Next

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামবাংলার মাটি ও ছনের ঘর

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র